প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ । ৮:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

গভীর সমুদ্র বন্দর কেন্দ্রীক পরিকল্পিত উন্নয়নেই চট্টগ্রাম কক্সবাজার মহা সড়ক ৬ লাইন বাস্তবায়িত হবে – সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক

ডেস্ক রিপোর্ট 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে প্রথমেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে। এটিই হবে সরকারের প্রথম প্রকল্প। এই প্রতিশ্রুতি আমি আপনাদের সন্তান হিসেবে দিচ্ছি।
রোববার (৭ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা হারবাং বাজারে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালু হবে।
গভীর সমুদ্র বন্দর কেন্দ্রীক পরিকল্লপিত উন্নয়নের অংশ হিসেবে বাধ্যতামূলক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ করা হবে।


‎কক্সবাজারের চকরিয়ার হারবাল এলাকায় নির্বাচনী টানা ৬ষ্ট দিনের গণসংযোগকালে এক পথ সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আরো বলেন, বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার রোগ মুক্তির জন্য সকলে দোয়া করবেন। গনতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রামের জন্য জনগন বেগম জিয়াকে গনতন্ত্রের মা উপাধি দিয়েছেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে দেশনেত্রী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ছেলে সন্তানের মায়া ত্যাগ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জীবন বাজি রেখে অবিচল ছিলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া তার বলিষ্ঠ নেতৃত্বে তা এগিয়ে নিয়ে গেছেন। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তার নেতৃত্বের কারণে আপোষহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছিল এ দেশের জনতা।
সালাহউদ্দিন বলেন, নির্বাচন কমিশন শিগগির জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবে এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির প্রার্থীরা আচরণববিধি মোতাবেক প্রচারে নেমে পড়বেন। দীর্ঘ দেড় যুগ পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে মানুষ। আর এই নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ-ফ্যাসিবাদ ও স্বৈরশাসন মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।
ষষ্ঠ দিনের মতো নির্বাচনী প্রচারণায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম আজ সকালে তার নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নুনাছড়ি, নয়া পাড়া, রাখাইন পাড়া, হারবাং বাজার, কালা সিকদার পাড়া,গুদার পাড়া, সওদাগর পাড়া পাহাড়তলী এলাকায় গণসংযোগ করেন।
এসময় হারবাং বাজারে পথসভায় সালাহউদ্দিন আহমদ
বক্তব্য রাখেন, এর৷ পর মৌলভী সাইদুল সাইদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের অফিস অফিস উদ্বোধন করেন।
উত্তর মানিক পুর আয়েশা হক উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন রাখেন। সুরাজপুরের ভিলেজার পাড়া, মগপাড়া বিলে জনসংযোগ শেষে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমান বন্দরে চলে যান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, কক্সবাজার নাারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন