মনিরুল আমিন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদের রক্তের শপথ,বিএনপির শপথ,বিএনপির প্রতিশ্রুতি, আমাদের শপথ,জনগণের প্রত্যাশা আগামী দিনের আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।

এদেশের সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। গণতান্ত্রিক অধিকার,নাগরিক অধিকার,মৌলিক অধিকার,মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে এই আমাদের শপথ। বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে স্বাধীনভাবে ভোট দেয়ার অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছে। স্বৈরাচারের পতন হয়েছে। হারানো ভোটাধিকার জনগণ ফিরে পেয়েছে,সেই ভোট প্রয়োগ করতে হবে আগামী জাতীয় নির্বাচনে।
শুক্রবার (৫ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা ষ্টেশনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর অসমাপ্ত কাজগুলো আগামীতে তাহার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন,আপনাদের ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ,কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্হা করা হবে,কৃষকের ন্যাযমূলে বিষ,সার সহ সকল কিছু তারা পাবে এবং সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্হা করা হবে। এই দেশে সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। কোন মানুষ বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করবে না। সকল দরিদ্র পরিবার কে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে আসব। তাদের কে পারিবারিক কার্ড দেয়া হবে। তাদের কে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল,ডাল সহ সকল কিছু দেয়া হবে।
সকাল ১১ টায় নিজ নির্বাচনী এলাকায় চতুর্থ দিনের দিনের মত গণসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। বিভিন্ন ষ্টেশনে রাস্তার পাশে দাঁড়িয়ে নারী ও পুরুষেরা তাঁকে স্বাগত জানায়।
এদিকে তার নির্বাচনী পথসভা গুলো জনসভায় রুপ নিতে দেখা যায়। মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে পথসভা গুলোতে যোগ দিচ্ছেন। সালাহউদ্দিন আহমদ সকলের কাছে ধানের শীষে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক সাংসদ তাহার সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ,মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী,সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু,সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।কোনাখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগের সময় সর্বস্তরের মানুষের ঢল নামে।
দুপুর থেকে ধারাবাহিক ভাবে পূর্ব বড় ভেওলা,শাহারবিল,পশ্চিম বড় ভেওলা,ঢেমুশিয়া,বদরখালী ইউনিয়নে গণসংযোগ করবেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখবেন বলে জানা যায়।

অনলাইন ডেস্ক