প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ৭:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

বিএনপি ক্ষমতায় আসলে লবনের ন্যায্য মূল্য নিশ্চত করা হবে

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনী গনসংযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন বিএনপি ক্ষমতায় আসলে লবণের ন্যায্য মূল্য নিশ্চত করা হবে।


তিনি বলেন দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা বাঁশখালী ও কক্সবাজার জেলার লবন চাষীরা দেশের চাহিদার চেয়ে বেশী লবণ উৎপাদন করলেও বিদেশ থেকে লবন আমদানি করে লবণের দাম কমিয়ে ফেলা হচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল লবন আমদানি করেনি। সরকার অপ্রয়োজনীয় লবন আমদানী করে লবন চাষীদের ক্ষতিগ্রস্ত করেছে।
বিভিন্ন ইউনিয়নের পথ সভায় বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা গুম করে আমাকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ হায়াত রেখেছেন বলে বেচে আছেন। খুনি হাসিনা অবশেষে পালিয়েছে, দেশ ফ্যাসিবাদের কবল মুক্ত হলেও একটি গনতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি টইটং পথ সভায় বলেন বেগম জিয়ার ঐক্যের প্রতীক ধানের শীষ গনতন্ত্রের প্রতীক।

দীর্ঘ ১৪ বছর পর নিজ জন্ম ভূমি পেকুয়ার সাকোরপাড় স্টেশনে পথসভার মধ্যদিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন সালাহউদ্দিন আহমদ। কক্সবাজার সংদীয় আসন ১ চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ২০০৮ সালের সংসদ নির্বাচনে তার অবর্তমানে তার স্ত্রী এডভোকেট হাসিনা আহমেদকে তার থেকে বেশী ভোটে নির্বাচিত করেছিলেন। আজকে দীর্ঘদিন পর দোয়া চাইতে এসেছি। বেগম জিয়া তারেক জিয়া ও নিজের জন্য দোয়া চেয়েছেন। এসময় বক্তব্য রাখেন পেকুয়া সদর পূর্ব জোন বিএনপির সভাপতি আবুবকর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ, সদস্য সচিব আহসান উল্লাহ খোকন, উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মনসুর আলম ইউনুস প্রমূখ।
তিনি শিলখালী ইউনিয়নের হাজীরঘোনা সবুজপাড়া গনসংযোগ শেষে জারুলবুনিয়া স্টেশনে পথসভায় বক্তব্য প্রদন করেন। এছাড়া বারবাকিয়া বাজরে একপথসভায় বক্তব্য রাখেন।
সাবেক এমপি সালাহউদ্দিন আহমদের সহধর্মিনী এডভোকেট হাসিনা আহমদকে সাথে নিয়ে বারবাকিয়া হয়ে টইটং ইউনিয়নের ধনিয়াকাটা হাজী বাজার গনসংযোগ শেষে ৫ নং ওয়ার্ডের মৌলানা মশরফ আলীর কবর জেয়ারত করেন৷ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে টইটং বাজারের বিশাল পথ সভায় বক্তব্য রাখেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক এমপি এড,হাসিনা আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি এম,বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, টইটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার জয়নাল আবেদীন, লালজান পাড়া ব্রীজ হয়ে
বিভিন্ন জায়গায় গনসংযোগ করে রাজাখালী আরবশাহ বাজারে পথসভায় মিলিত হন। সবুজ বাজারের সর্বশেষ পথ সভায় বক্তব্যকালে বিএনপি ক্ষমতায় আসলে লবণ চাষীদের জীবন বাঁচাতে লবনের
ন্যায্য মূল্য নিশ্চিত করার ঘোষণা করেন। ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

প্রিন্ট করুন