প্রকাশের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ । ১০:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

পেকুয়ার বারবাকিয়ায় ভোরে সন্ত্রাসী হামলায় আহত-৪

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়ায় ভোররাতে সশস্ত্র সন্ত্রাসী বাবুল বাহিনীর হামলায় ৪জন গুরুতর আহত হয়েছে। ১ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটায় এলাকায় এঘটনা ঘটে। আহতদের স্থানীয় মুসল্লীরা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষর্শীরা জানায়, মৌলভী রুহুল কাদের ও আক্কাস উদ্দিন ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে বাড়ীর সামনে সড়কের পাশে ধানক্ষেতের ঘেরা না দেখে চিৎকার দিলে একই এলাকার মৃত অছিউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে সৈয়দুর রহমান, বাহাদুর, কাইছার,রুবেল, মইদু সহ অপরিচিত অস্ত্রধারী সশস্ত্র লোক হামলা শুরু করে। এসময় রিদুয়ান ও আব্বাস বাড়ী থেকে দৌড়ে রাস্তায় আসলে হামলাকারীরা তাদরকেও দা কিরিচ লাঠি দিয়ে হাললা করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন ও মসজিদ থেকে মুসল্লিরা এগিয়ে এলেও সশস্ত্র সন্ত্রাসীদের অস্ত্রের ভয়ে কেউ উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে হামলাকারীদের কোপে রুহুল কাদেরের হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়, কান কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেলেও বিচ্ছিন্ন আঙ্গুল নিয়ে উল্লাস করে। স্থানীয় লোকজনের সংখ্যা বাড়তে থাকলে সন্ত্রাসীরা সরে পড়ে।
প্রত্যক্ষদর্শী দিদারুল ইসলাম বলেন, ১০/১৫ জন লোক নিরস্ত্র কয়েকজন লোককে এভাবে অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে নির্দয়ভাবে আঘাত করতে তিনি কোন দিন দেখেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় লোকজন বলেন হামলাকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি ঘটনাস্থলের আশেপাশের লোকজন তাদের ভয় করে।
এরা চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এদের ভয়ে কেউ মুখ খোলে না।
এঘটনায় পেকুয়া থানায় দায়ের করা এজাহারের বাদী আব্বাসউদ্দীন বলেন, ভোররাতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের রোপিত পাকাধান কাটতে ঘেরা নিয়ে গেছে সেটা জানতামনা। আমার ভাইয়রা ঘেরা কোথায় গেল চিৎকার দিলে ধানক্ষেত থেকে ওঠে এসে এলোপাতাড়ি হামলা শুরু করে। তিনি হামলাকারীদের গ্রেফতারের দাবী করেন।

প্রিন্ট করুন