কক্সবাজার অফিস:
কক্সবাজারে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং চেকপোষ্টের টহল দল অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ একটি সিএনজি উদ্ধার করেছে। গতকাল রাতে এই অভিযান পরিচালনা করা হয়। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও সিএনজি’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।”

অনলাইন ডেস্ক