প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ । ৫:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

মিয়ানমারে পাচারকালে সেন্টমার্টিন লাগোয়া সাগর থেকে সিমেন্টসহ আটক ৯

অনলাইন ডেস্ক

কক্সবাজার অফিস:

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে ৯ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৪ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, সোমবার সকালে কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত বোট, আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

প্রিন্ট করুন