প্রকাশের সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ । ৯:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

পেকুয়ায় ৬ বসতঘরে অগ্নিকান্ডে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি  

অনলাইন ডেস্ক

রিয়াজ উদ্দিন

পেকুয়ায় আগুনে পুড়ে ৬টি বসত ঘর ছাই হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় পেকুয়া সদরের সরকারী ঘোনা এলাকায় এঘটনাটি ঘটে।

এসময় আগুনে পুড়ে ওই এলাকার মৃত আবু বক্করের পুত্র আহমেদ নুরের বাড়ি, তার পুত্র আরিফের বাড়ি, আহমদ নুরের ভাই আহমদ ছবির বাড়ি, তার পুত্র আব্দুল করিমের বাড়ি, তার অপর ভাই আইয়ুব নবীর বাড়ি ও মৃত জয়নাল আবেদীনের পুত্র আজমগীরের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী আজমগীর জানান, মাগরিবের সময় হঠাৎ করে দেখছি আমার বাড়িসহ আশেপাশের ৬টি বাড়ি পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এসময় আগুনে পুড়ে ৬টি বাড়ির প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানান তিনি।

এদিকে পেকুয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফিন্স এসে স্থানীয়দের সহায়তায় আগুন ‍নিয়ন্ত্রনে আনেন। তবে আগুনের সুত্রপাতের বিষয়ে তাৎক্ষনিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিউল আলম জানান, আমরা এখনো ঘটনাস্থলে আছি। ক্ষয়ক্ষতি নিরুপন করে পরে জানানো হবে।

প্রিন্ট করুন