প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ । ৩:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

গ্যাস নয়, নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পেকুয়ায় নৌবহর

অনলাইন ডেস্ক

সিনিয়র প্রতিবেদক, বেলাভূমি :

গ্যাস নয় নবায়নযোগ্য জ্বালানি চাই এই প্রতিপাদ্যে  পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে পেকুয়ায় নৌবহর কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে এ নৌবহর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ওয়াটারকিপার্স বাংলাদেশ, লবণ-মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি পেকুয়া ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের যৌথ আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় জেলে ও নানান শ্রেণী পেশার মানুষ অংশ শনৌবহরটি বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলের মগনামা ঘাট থেকে বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রল্পপ এলাকা প্রদক্ষিণ করে।

এসময় বান্দরবান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল জাফর, ইয়ুথ এক্যাশন বাংলাদেশ এর চেয়ারম্যান মুসলিম আজাদ,ইঞ্জিনিয়ার রৌশন আজিজ, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জাকের হোসাইন, ধরা পেকুয়া উপজেলার কো-অর্ডিনেটর দেলওয়ার হোসাইন সহ স্থানীয় জেলে ও লবণ চাষীগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্যাস নয় নবায়নযোগ্য জ্বালানি চাই,কারণ জীবাশ্ম জ্বালানি বিশ্ব উষ্ণতা বৃদ্ধির প্রধান উৎস।  শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের গতি আরও বাড়ছে। এতে মানবদেহে শ্বাসকষ্ট, অ্যাজমা, হৃদরোগ ঝুঁকি বাড়িয়েছে। তাছাড়া জমির ক্ষতি, পানি দূষণ ভূমিকম্পের ঝুঁকি দিনদিন বাড়ছে। বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধ করতে হবে।

প্রিন্ট করুন