প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ । ১১:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

পেকুয়ায় দারুত তাকওয়া মাদরাসার বার্ষিক সভা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সম্পন্ন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক 

কক্সবাজারের পেকুয়ায় ঐতিহ্যবাহী দারুত তাকওয়া বালক- বালিকা মাদরাসার ০৫’তম বার্ষিক সভা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১৭ অক্টোবর (সোমবার) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের জীবনে প্রতিটি ধাপে আধুনিক শিক্ষার মানোন্নয়ন ও পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না হয়ে
দৈনন্দিন জীবনে সকল কর্মক্ষেত্রে ইসলামের আলোকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে জেলার অন্যতম সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পেকুয়ায় দারুত তাকওয়া বালক-বালিকা হিফজ মাদরাসা আলো ছড়াচ্ছে।

দূর দুরান্ত থেকে আগত বিভিন্ন ইসলামিক আলোচকগণ সারাদিন ব্যাপি কোরআন হাদিসের আলোকে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ধর্মীয় আলোচনা শেষে দারুত তাকওয়া’র প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাও. মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও হিফজ সম্পন্ন ছাত্র ছাত্রীদের মাঝে সনদ ও পাগড়ি পড়িয়ে দেন।

উক্ত মাদরাসায় ২৫ জন বিশিষ্ট হাফেজ ও ক্বারি শিক্ষক- শিক্ষিকাদের সমন্বয়ে পরিচালিত পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়ায় প্রতিষ্ঠিত সর্বপ্রথম
মহিলা হিফজ মাদ্রাসা দারুত তাকওয়া।

প্রিন্ট করুন