
সিনিয়র প্রতিবেদক বেলাভূমি :
বিশ্বব্যাপী জলবায়ু সংকটের মোকাবেলায় ন্যায় বিচারের দাবিতে কর্ম দিবস পালিত হয়েছে, দিবসটি পালন উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় সাইকেল র্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯ টায় বানৌজা সাবমেরিন নৌ – ঘাঁটি সড়কে এ পদযাত্রা ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপাস বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত পদযাত্রাটি পেকুয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিন উপকূলী মুক্ত রোভার স্কাউটস গ্রুপ ও পেকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ একটি সাইকেলের অনুষ্ঠিত হয়।
এসময় পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পেকুয়া উপজেলা কো-অর্ডিনেটর দেলওয়ার হোসাইন, লবণ-মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির পেকুয়া উপজেলার যুগ্ন আহবায়ক এম আজম উদ্দিন,গ্লোবাল ইসলাম ব্যাংক কর্মকর্তা জিল্লুল করিম, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপ টিম লিডার ছাদেকুর রহমান, লবণ-মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা,লবণ চাষি নেতা সুলাইমান,শফিউল আলম বাতন সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনলাইন ডেস্ক 