প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ । ৮:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

পেকুয়ায় জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক

কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নের মগঘোনা এলাকায়  জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে প্রভাবশালী লোকজনের বিরুদ্ধে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার মগনামা ইউনিয়নের মগঘোনা এলাকার সাইফুল ইসলামের ক্রয়কৃত সম্পত্তি ১২ বছর ধরে দখলে আছে। কিন্তু কিছুদিন ধরে একই এলাকার নাছির ও মিজান এই জমির দাবী করে সম্প্রতি তার চাষাকে লবণ চাষে বাধাপ্রদান করে।

এ ঘটনায় গতকাল শনিবার ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় দায়ের করা লিখিত অভিযোগের তদন্তে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপস্থিতিতে আসামীরা উত্তেজনার সৃষ্টি করে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন গতকাল সকালে নাসির ও মিজানের নেতৃত্বে ১০/১২ জন লোক নিয়ে  আমার চাষাকে জোর পূর্বক জমি থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আমাকেও প্রাণে মারার হুমকি দেয়। এই জমি নিয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  ২১/১২/২২ ইং মামলা দায়ের করা হয় যা জেলা দায়ারা জজ আদালতে মামলা নং ৫৮৬চলমান আছে এবং আগামী ২৭ ১১/২৫ ধার্য্য তারিখ রয়েছে। কিন্তু আইন অমান্য করে তারা গতকাল (৭নভেম্বর) জোরপূর্বক দখলে নিতে চেষ্টা করে।এই বিষয়ে আমি পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেছি।

 

অভিযুক্ত নাসির বলেন, এটি আমার ক্রয়কৃত জমি। আমি এখনো বাধা দিইনি কিন্তু সামনে এখন বাধা দিব।

 

পেকুয়া থানার পুলিশ উপ পরিদর্শক সুমন কান্তি নাথ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে কাগজ পত্র নিয়ে ডাকা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন