প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ । ১২:৫০ এএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

তৃতীয় পাহাড় থেকে কুতুবদিয়া চ্যানেল সুইমিং ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস) আগামী ৮ নভেম্বর ,২০২৫ তারিখে একটি বিশেষ সুইমিং ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। এই ইভেন্টটি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে কুতুবদিয়া দ্বীপের বড়কুপ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২ জন দক্ষ সাতারু অংশগ্রহণ করবেন। সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে যাত্রা শুরু হবে
কুতুবদিয়া-পেকুয়া চ্যানেলের ৫ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাতারুরা চূড়ান্ত লক্ষ্য স্থানে পৌঁছাবেন।

এই ইভেন্টটির মূল লক্ষ্য হল পানিতে ডুবে মৃত্যু হার কমাতে সচেতনতা তৈরি করা, সুইমিং প্রতি মানুষের আগ্রহ বাড়ানো, পানি দূষণ রোধ করা ও নদী ভিত্তিক পর্যটন কে উৎসাহীত করা।

ইভেন্টটির উদ্বোধন করবেন এএসএম নূরুল অক্তার নিলয়- সহকারি কমিশনার,(ভূমি), পেকুয়া উপজেলা, কক্সবাজার। এবং বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)-এর উপদেষ্টা মোহাম্মদ শিমুল চৌধুরী। এ ছাড়াও, উক্ত ইভেন্টটির টাইটেল স্পনসর হিসেবে রয়েছে **পাহাড় থেকে ডট কম**।

আমরা সকল ক্রীড়াপ্রেমী এবং দর্শকদের এই ইভেন্টে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং এর উপদেষ্টা মোহাম্মদ শিমুল চৌধুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসংবাদ জানিয়েছেন।

প্রিন্ট করুন