বাহার উদ্দিন
বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার নাম এখন ট্রাভেল ব্লগার সালাহ উদ্দিন সুমন। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়িয়ে নিজের অভিজ্ঞতা ভিডিও ও ছবির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছেন তিনি। তার তৈরি কনটেন্ট শুধু ভ্রমণপ্রেমীদের মন জয়ই করছে না, বরং স্থানীয় পর্যটন শিল্পের উন্নয়নেও ভূমিকা রাখছে।
সালাহ উদ্দিন সুমন বলেন, “বাংলাদেশের প্রতিটি জায়গায় আলাদা সৌন্দর্য আছে। আমি চাই তরুণরা যেন বিদেশ নয়, আগে নিজেদের দেশটাকে জানে ও ভালোবাসে।”
তার ইউটিউব ও ফেসবুক চ্যানেলে এখন লাখো অনুসারী। সুন্দরবন থেকে সিলেট, কক্সবাজার থেকে বান্দরবান—প্রতিটি অভিযানে তিনি তুলে ধরেছেন প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির অনন্য গল্প।
সম্প্রতি তিনি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ভ্রমণ করেছেন তিনি।যেখানে ভ্রমণের পাশাপাশি স্থানীয় জীবনের গল্পও উঠে আসছে।
তার ভ্রমণ করা বেশ কিছু ব্লগ অনুসারীদের হৃদয়ে দাগ কেটেছে বিশেষ করে, তোপকাপি প্রাসাদ, আটোমান সোলতানের প্রাসাদ,নিকিয়ার বাজার, কোনিয়ার বাজার, আনাতোলিয়া, ট্রাবজোন,আরতুগ্রুল গাজীর সুটিং সেট।
পর্যটন বোর্ডের কর্মকর্তারা মনে করছেন, সালাহ উদ্দিন সুমনের মতো তরুণ ব্লগাররা দেশের পর্যটনকে বিশ্বমঞ্চে নতুনভাবে পরিচিত করছে।
