কক্সবাজারের পেকুয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন(৩৮)নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৩০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম নন্দীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেজাম উদ্দিন একই এলাকার মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে।
স্থানীয় আইযুব জানান, নেজাম উদ্দিন একজন কৃষক। বিদ্যুৎ না থাকার সুযোগে বাড়ির চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রজাতীর গাছের ডাল কাটতে উপরে উঠেন। একটি গাছের ডাল কাটার পর অপর গাছে উঠামাত্র বিদ্যুৎ চলে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের উপরেই ঝুলে থাকলে স্থানীয় লোকজন তাকে মৃত উদ্ধার করে।
পেকুয়া সদর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছালেক জানান, নেজাম উদ্দিন খুবই শান্ত মানুষ। কৃষি কাজ করে সংসার চালায়। বাড়ির উঠানে গাছ কাটতে ওঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

নিজস্ব প্রতিবেদক