বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পেকুয়া উপজেলা শাখার আওতাধীন মগনামা ইউনিয়ন ছাত্রদলের ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ার পর ২৭ অক্টোবর বিকাল ৫ টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের পিতা মাতার কবর জিয়ারতের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেন।
জিয়ারত শেষে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব সাংবাদিক সাফওয়ানুল করিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত মগনামা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সাদ্দাম হোছাইন সদস্য সচিব মোহাম্মদ ছাদেক সহ আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মগনামা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সাদ্দাম হোছাইন বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মগনামার প্রতিটি ঘরে ঘরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সালাম ও ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃসৃষ্টি করবে মগনামা ইউনিয়ন ছাত্রদল। সেই সাথে দ্রুর ওয়ার্ড কমিটি গঠন করে ছাত্রদলকে সুসংগঠিত করে জাতীয়তাবাদী দলের শক্তিকে গতিশীল করা হবে।

বেলাভুমি ডেস্ক: