কক্সবাজারের পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আওয়ামিলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
২৭ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালায় পেকুয়া থানা পুলিশ।
এসয়য় উজানটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী (৫২)কে গ্রেফতার করে পেকুয়া থানা পুলিশ। এছাড়াও মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এয়ার মুহাম্মদ (৫৭) এবং উপজেলা কৃষকলীগ নেতা নাছির উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পেকুয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পেকুয়া থানার পুলিশের একটি দল মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এয়ার মুহাম্মদকে গ্রেপ্তার করে। একইদিন দুপুর আড়াইটার দিকে উজানটিয়া ইউনিয়নের গুদারপাড়া স্টেশন এলাকা থেকে শহিদুল ইসলাম চৌধুরী এবং পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকা থেকে নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলা যুবলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে সাম্প্রতিক স্থানীয় জামায়াত নেতার স্ত্রীকে জিম্মি করে ধর্ষণ ও তার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগে মামলা, ছাত্র দলের জেলা নেতা আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ২০১৮ সালের ধানের শীষের পক্ষে গণমিছিলে সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলা রয়েছে বলে জানাযায়। এছাড়া পেইচবুকে নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে বিভ্রান্ত মুলক পোস্ট দেয়া সহ জামায়াত ও বিএনপি সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগ রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিরাজুল মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তিনজনকে পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

নিজস্ব প্রতিবেদক