প্রকাশের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ । ৭:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

পেকুয়ায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যূরেন্সের পদোন্নতি প্রাপ্তদের সংবর্ধনা ও মৃত্যূরদাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পেকুয়া সার্ভিস সেন্টারের উদ্যোগে সদ্য পদোন্নতি প্রাপ্তদের সংবর্ধনা ও মৃত্যূরদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৭ অক্টোবর সকাল ১১টায় পেকুয়া সার্ভিস সেন্টারের মিলনায়তনে সার্ভিস সেন্টার ইনচার্জ ও ইভিপি এস.এম.হেলাল উদ্দিনের সভাপতিত্বে এরিয়াম্যানেজার এখলাছের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি কোম্পানীর উপ ব্যবস্থাপনা পরিচালক একেএম নজমুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক(উন্নয়ন) এম.নাইমুল হক চৌধুরী ও এম.খোরশেদুল আলম চৌধুরী, ইভিপি এন্ড জোন ইনচার্জ মাহমুদুল করিম, ইভিপি তছলিমাতুল জন্নাত প্রমুখ। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক মরহুম মো.আলীর নমিনী শিশু নুরী জান্নাতকে ২,০৭০০০/(দুই লক্ষ সাত হাজার) টাকা, মরহুমা সুমী আকতারের নমিনী আমেনা বেগমকে ১৯০০০০/(এক লক্ষ নব্বই হাজার) টাকা এবং অপর গ্রাহককে ১০০০০/(দশ হাজার) টাকার চেক হস্তান্তর করা হয়।
পদোন্নতি প্রাপ্তরা হলেন, জিএম থেকে এরিয়া ম্যানেজার হিসেবে মনোয়ারা বেগম, মো.এখলাছ, রফিকুল ইসলাম। ডিজিএম থেকে জিএম হিসেবে পদোন্নতি প্রাপ্তরা হলো, সুরমা আকতার, আফরোজা বুলবুল মিলি, হাসিনা বেগম এবং এজিএম থেকে ডিজিএম হিসেবে পদোন্নতি পেয়েছেন, দিলরোবা পারভিন, মো.জাকারিয়া, খোরশিদা বেগম, ঝর্ণা দাস, রোকসানা বেগম, মো.এনামুল হক আযাদ, বিএম থেকে এজিএম হিসেবে পদোন্নতি পেয়েছেন উম্মে হাবিবা, নারগিছ আকতার, আরমান হোছাইন।

প্রিন্ট করুন