প্রকাশের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ । ৭:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

পেকুয়ায় আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস পালিত

অনলাইন ডেস্ক

সিনিয়র প্রতিবেদক,বেলাভূমি:

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরী ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশ সংরক্ষণের জন্য বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করে পরিবেশগত সুরক্ষার গুরুত্ব তুলে ধরতে আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস ২০২৫ পালিত হয়েছে।

‎দিবসটি পালন উপলক্ষে কক্সবাজারের পেকুয়া র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

‎পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা),লবণ,মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি,উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় পেকুয়া উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পেকুয়া প্রেসক্লাবে এসে এক পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী,ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ পেকুয়া উপজেলা কোঅর্ডিনেটর পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন, লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি রাজাখালী ইউনিয়ন শাখার সভাপতি আবদুল হালিম, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমান।

‎এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যগন উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন