প্রকাশের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ । ৩:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

পেকুয়ায় জায়গা দখল বেদখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুপক্ষের আহত-৪ দোকান নির্মাণে বাঁধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা চৈরভাঙ্গা এলাকায় ভোরবেলায় জায়গা দখল বেদখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৪জন আহত হয়েছে। অভিযোগ ওঠেছে সাহাব উদ্দিন গং ওই জায়গায় দোকান নির্মাণ করতে গেলে বাঁধা দেওয়া হলে স্থানীয় নুরুল আলম, মাহমুদুল হক ও আবু তাহের গং সাহাব উদ্দিন গং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সাহাব উদ্দিন গং এর মোরশিদা ও খাদিজা মোস্তফা আহত হয়। নুরুল আলমের স্ত্রী ও ছেলে আহত হয়।
আহত মোরশিদা ও খাদিজাকে আশংকা জনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, সাহাব উদ্দিন গং জমি ক্রয় করে দখলে করে দীর্ঘ ৮ বছর ধরে ভোগদখলে ছিলেন। স্থানীয় কুচক্রী মহলের ইন্দনে নুরুল আলম, মাহমুদুল হক গং এর নেতৃত্বে একটি চক্র আমার কাছে বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় তারা লোকজন নিয়ে গতমাসে বেশকয়েক বার আমাদের বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাংচুর করে।তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করলে মামলার তদন্ত প্রতিবেদন নুরুল আলমের বিপক্ষে গেলে সন্ত্রাসীরা তাতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেয় এবং আজ সকালে আমরা আমাদের জায়গায় দোকান নির্মাণ করতে গেলে আমাদের পরিবারের সদস্যদের মারধর করে। পরে পুলিশকে অবিহিত করলে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেন।
উল্লেখ্য এজমির বিরোধ নিষ্পত্তির জন্য পেকুয়া ইউনিয়ন পরিষদে বিচার দায়ের করা হলে সার্ভেয়ার পরিমাপে নুরুল আলম গং এর দখলে তাদের ক্রয় করা ৭৩০ নং কবলার চেয়ে অতিরিক্ত ৫০ কড়া জমি দখল চিহ্নিত হলেও সাহাব উদ্দিন গং এর দখলে থাকা মাত্র ১০ কড়া জমিতে দোকান ঘর নির্মাণ করতে গেলে বাধা দিয়ে মারধর করে। সাহাব উদ্দিন গং আরো বলেন মেহেরনামা মৌজার বিএস ২৬০৮ নং দাগের ২৬ শতক জমি থেকে তারা দুই দলিলে ১৭.৬৭ শতক জমি ক্রয় করেন। আতিক ক্রয় করেন ৬.৩৩ শতক, আবদুল মালেক ক্রয় করেন ২ শতক। সম্পূর্ণ অংশ বিক্রিত হলেও ৫ম কবলায় নুরুল আলম গং ৮.৩৩ শতক জমি ক্রয় করে ১১ জনে ২৫ শতক জমি জবর দখল করে রাখেন। অতিরিক্ত ৫০ কড়া জমি জবর দখলে রাখায় পরিষদ স্থানীয় সালিশি বৈঠকে ১০ কড়া জমিতে জবর দখল না করতে ও সাহাব উদ্দিন গংকে দখলে ব্যাঘাত না করতে নির্দেশ দিয়েছেন।
পেকুয়া থানার পুলিশ উপ পরিদর্শক সাঈদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে উপ পরিদর্শক সাঈদুর রহমান বলেন, উভয় পক্ষকে বিকেলে ডেকেছি। কাগজ পত্র তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন