প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ । ৫:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

ডুলহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত

মনিরুল আমিন, চকরিয়া্

কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্কের হাতির আক্রমণে দুই মাহুত আহত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পার্কের হাতির বেষ্টনীতে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাহুতরা হলেন-অরুণ মনি চাকমা (৪৫) ও জসিম উদ্দিন (৪০)। চকরিয়া সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বেলাভূমিকে বলেন,প্রতিদিনের মত মঙ্গলবার সকালে হাতির বেষ্টনীতে খাবার দিতে যান দুই মাহুত।

এ সময় হাতি দুই মাহুত অরুণ ও জসিমের ওপর আক্রমণ করে। তাৎক্ষণিকভাবে অন্যান্য কর্মচারীরা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি আরও বলেন,আহত মাহুতদের মধ্যে অরুণের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণীরা কোন সময় কী ধরনের আচরণ করে বুঝা যায় না। তারপরও ওই হাতি কী কারণে এমন আচরণ করেছে পার্কের ভেটেরেনারি চিকিৎসক পরীক্ষা করছেন।

প্রিন্ট করুন