প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ । ১:৫১ এএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মাসিক ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক প্রতিবেদক

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মাসিক (অক্টোবর) ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
০৯ অক্টোবর বৃহস্পতিবার কোম্পানির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে কোম্পানির ডিএমডি জনাব শেখ আব্দুর রশিদ এর সভাপতিত্বে মাসিক ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সলিম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন কোম্পানির ডিএমডি এন্ড সিএফও মোহাম্মদ আকতারুজ্জামান। সভায় আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোঃ মুজিবুল মাওলা লিটন, মোহাম্মদ মীর হোসেন, মুহাম্মদ আব্দুল মান্নান, আব্দুল আওয়াল, জনাব মুজিবুর রহমান, আব্দুর রশিদ, মোঃ মহিউল ইসলাম। এছাড়াও কোম্পানির এসইভিপি, ইভিপিগণ মূল্যবান বক্তব্য ও মতামত পেশ করেন। সভায় অক্টোবর ২০২৫ মাসের ব্যবসায়িক টার্গেট ও বিভিন্ন সার্কুলারের নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোম্পানির ইভিপি ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ কাজী মোহাম্মদ মনির হোসেন।

প্রিন্ট করুন