প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ৯:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

পেকুয়া সদর পূর্ব জোন ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

পেকুয়া উপজেলার পেকুয়া সদর পূর্ব জোন বিএনপির ৭ নং ওয়ার্ড ক’ ও খ’ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর রাত ৮ টায় উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পূর্ব জোন বিএনপির সদস্য সচিব মাষ্টার খায়রুল কামালের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রদের সাংগঠনিক সম্পাদক মনোহর আলম বাদশার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেট এম মোসলেম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. শাহ আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ, সদস্য সচিব আহসান উল্লাহ খোকন, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু সিদ্দিক রনি, সদস্য সচিব মনসুর আলম ইউনুস, সাবেক উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আসিফ খালেদ, পেকুয়া সদর পূর্ব জোন যুবদলের আহবায়ক দিদারুল ইসলাম, সদস্য সচিব কাইছার উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী ইয়াসিন, সাবেক পূর্ব জোন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, পূর্ব জোন শ্রমিক দলের আহবায়ক মীর কাসেম, ৭ নং যুবদলের সভাপতি মোখতার আহমদ, উপস্থিত আছেন, ৭ নং ক শাখা বিএনপির সভাপতি আজিজুল হক, খ শাখা বিএনপির সভাপতি আশরাফ আলী সহ বিএনপি যুবদল সেচ্ছাসেবক দল কৃষক দলের স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন