প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

মহেশখালীর কালারমারছড়ার হত্যাকান্ডের ২৪ ঘন্টায় ঘাতক সাদ্দাম গ্রেফতার

মহেশখালী প্রতিনিধি

 

মহেশখালীর কালারমারছড়ার শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল হত্যার ঘাতক সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ৷ গ্রেফতারকৃত সাদ্দাম কালারমারছড়া মোহাম্মদশাহ ঘোনা এলাকার ছিদ্দিক মাতব্বরের পুত্র । মহেশখালী থানার (ওসি) মঞ্জরুল হক জানান, গত রবিবার রাতে কালারমারছড়ার মোহাম্মদশাহ ঘোনা এলাকায় প্রতিপক্ষের গুলিতে খুন হয় শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল। এ হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে এসআই নাছিরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ২৩ সেপ্টেম্বর দিব লাগত রাতে কালারমারছড়ার ছামিরাঘোনা এলাকায় অভিযান চালিয়ে ঘাতক সাদ্দামকে গ্রেফতার করেন ।

ওসি আরো জানান, অপরাধী যেই হউক যেখানে থাকুক পুলিশ কাউকে ছাড় দেবেনা। সঠিক তথ্য দিয়ে পুলিশ সহায়তা করার জন্য তিনি সচেতন মহলের প্রতি আহ্বান জানান।
এদিকে মহেশখালী থানার পুলিশের দ্রুত অভিযানে ঘাতক সাদ্দামকে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন যুবনেতা মিজানুর রহমান মাতব্বর।

প্রিন্ট করুন