মহেশখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সকালে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ্। বিশেষ অতিথি ছিলেন-মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, মহেশখালী থানার এসআই মোশাররফ হোসেন। সভায় নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এক ডোজ টাইফয়েডের টিকা প্রদানে কার্যকর প্রচারণার সিদ্ধান্ত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহেশখালী প্রতিনিধি