মহেশখালী উপজেলার শাপলাপুর বারিয়াপাড়া মডেল একাডেমীর অভিভাবক সমাবেশ ও এসএসসি কৃতি সংবর্ধনা
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় মডেল একাডেমীর প্রাঙ্গনে বারিয়াপাড়া মডেল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়। মডেল একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ কোম্পানীর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোঃ ওসমান গণীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মডেল একাডেমির প্রধান শিক্ষক এম. আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন- শাপলাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গফুর মানিক। বিশেষ অতিথি ছিলেন কায়দাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এহতেশাম বিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাপলাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাষ্টার নুরুল কবির শান্ত, শিক্ষানুরাগী আজিজ আল রাহমান, কায়দাবাদ কমিউনিটি ক্লিনিক প্রোভাইডর মোঃ নুরুল আলম, শাপলাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম সওদাগর, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে মডেল একাডেমীর সকল শিক্ষক- পরিচালনা কমিটি, শিক্ষার্থী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মহেশখালী প্রতিনিধি