পেকুয়া কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহী মহিলা নিহত
নিজস্ব প্রতিবেদক
-
বাঁশখালীর পুকুরিয়া থেকে মটর সাইকেল করে
স্ত্রীকে নিয়ে পেকয়ায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন স্বামী মোঃ ইউসুফ । পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় পৌছলে চট্টগ্রাম থেকে পেকুয়া মুখি দ্রুতগামী একটি কাভার ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে সীটে বসা স্ত্রী হুমাইরা বেগম রাস্তায় ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। স্বামী মোঃ ইউসুফ বলেন, তিনি মোটরসাইকেল থেকে রাস্তার বিপরীত পাশে পড়ে গেলে তিনি অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।
গতকাল শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটে পেকুয়া উপজেলার চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাজীর বাজার এলাকার মোনতাহা ইলেক্ট্রনিক এন্ড হার্ডওয়ার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন কাভার্ড ভ্যান চালকে আটক করে গণধোলাই দেন।
নিহত হুমাইরা বেগম (২৫) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকার নুর আহমদ কালোর মেয়ে।
গত ৯ মাস আগে বাঁশখালী উপজেলার পশ্চিম পুকুরিয়া এলাকার মোঃ ওসমানের ছেলে মোঃ ইউসুফ (৩৭) এর সাথে হুমাইরা বেগমের বিয়ে হয়।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পেকুয়া থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক কাভার ভ্যান চালক মোঃ মনিরকে গ্রেপ্তার করা হয়। মনিরের বাড়ী বরিশালের বাকের গঞ্জ ৪ নং রামগতি ইউনিয়নে।
ঘটনার বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়। ঘটনার বিষয়ে চালককে আসামী করে নিহতের স্বামী বাদি হয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।