প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ । ২:২৪ এএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

পেকুয়ার শিলখালী কসাইপাড়ায় এক ছিনতাইকারী আটক

অনলাইন ডেস্ক

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী কসাইপাড়ায় সশস্ত্র ছিনতাইকারী কফিলউদ্দিন নামক এক পথচারীর মোবাইল ছিনতায়কালে স্থানীয় জনতা শাখাওয়াত নামক এক ছিনতাইকারীকে আটক করেছে। জানাযায় ৭ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৯ টার সময় পেকুয়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মচন্যাকাটার মো রফিকের ছেলে কফিল ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মিনহাজ কসাই পাড়া থেকে বাড়ী ফেরার পথে একদল সশস্ত্র ৩ ছিনতাইকারী আক্রমণ করে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। কফিল এক ছিনতাইকারীকে কোমরে ঝাপটে ধরে চিৎকার করতে থাকে এসময় অন্যান্য ছিনতাইকারী কফিলকে মারধর করা অবস্থায় স্থানীয় লোকজন এসে শাখাওয়াত হোছাইন নামক ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়। ছিনতাইকারীদের হামলায় আহত কফিলকে পেকুয়া উেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয় লোকজন। পরে পেকুয়া থানার পুলিশ গিয়ে ছিনতাইকারীকে থানায় নিয়ে আসেন। ছিনতাইকারী সাখাওয়াত পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারোয়াখালীর সামশুল আলমের ছেলে। একই এলাকার রমিজ আহমদের ছেলে ওসমান ও পাহাড়িয়া খালীর রবিউল আলমের ছেলে ছোটন। পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে পূর্বে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনায় ছিনতাইয়ের শিকার কফিলের পিতা রফিক বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় লোকজন জানান ওসমান, শাখাওয়াত ও ছোটন বারবাকিয়া, শিলখালী ও সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় নিয়মিত ছিনতাই করে থাকে। তাদের সাথে কসাইপাড়া ও উত্তর মেহেরনামার মাদক কারবারীদের যোগসাজশ রয়েছে। ছিনতাইকারী চক্রটি বারবাকিয়া বাজার থেকে রাস্তার মাথা, কসাইপাড়া থেকে কাচারীমোড়া, সৈয়দ নগর মাঝের ঘোনা, ভারোয়াখালী পাহাড়িয়া খালী এলাকায় সুযোগ বুঝে ছিনতাই করে থাকে।

প্রিন্ট করুন