সিনিয়র প্রতিবেদক, বেলাভূমি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৃণমূল নেতৃত্ব সুসংগঠিত ও পরিচ্ছন্ন রাজনীতি ও নেতা কর্মী সৃষ্টি লক্ষে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পশ্চিম উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শত শত নেতা কর্মীদের উপস্থিতিতে আয়োজিত দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উজানটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম মিন্টু।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট চিকিৎসক বেলাল উদ্দিন হায়দার।
বক্তব্য রাখেন, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ২নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব,যুগ্ন আহবায়ক ডাক্তার রাহামত উল্লাহ,মঈন উদ্দিন,নুরুল আলম,মগনামা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, উপজেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক নুরুল আজিম কায়েশ,বিএনপি নেতা এম আজম উদ্দিন, উজানটিয়া ২নং ওয়ার্ড বিএনপির মোক্তার আহমদ,উজানটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলী হোছাইন মোজাহিদ, ছাত্রদল নেতা এফ রহমান।

উজানটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি বাহার উদ্দিন ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক