প্রকাশের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ । ১:১৬ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

মাতারবাড়ীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

অনলাইন ডেস্ক

 

মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে সরকারি অনুমোদিত ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) বেলা ১১টায় ইউনিয়নের পুরান বাজারস্থ মজিদিয়া মার্কেটে অবস্থিত আইল্যান্ড কম্পিউটারের ইনচার্জ ইকবাল বাহারের আয়োজনে মাষ্টার জাকের হোছাইনের সভাপতিত্বে ও ডাক্তার ইয়াকুব আলীর পরিচালনায় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেন্ডার রফিকুল ইসলাম, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাষ্টার আলাউদ্দিন সহ অন্যান্যরা।
ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ইনচার্জ ইকবাল বাহার জানান, সরকারি নীতিমালার আলোকে সকল প্রকার ভূমিসেবা এই কেন্দ্র থেকে দ্রত, নির্ভুল ও হয়রানিমুক্তভাবে প্রদান করা হবে। সাধারণ মানুষকে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার বলেন, ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত অনলাইন সেবাগুলো এখন হবে আরও সহজ, দ্রত ও হয়রানিমুক্ত। সরকার নির্ধারিত ফি গ্রহণের কারণে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। এতে করে সাধারণ নাগরিকরা সত্যিকারের উপকার পাবেন।
আইল্যান্ড কম্পিউটার ভূমিসেবা কেন্দ্রটিতে নাগরিকরা ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, খতিয়ান (পর্চা) সংগ্রহ, জমির ম্যাপ গ্রহণ, কাজনা পরিশোধ এবং দলিল ও চুক্তিনামা কম্পোজের মতো সেবা নিতে পারবেন। স্থানীয়রা মনে করছেন, এটি সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে সময় ও খরচ সাশ্রয় করবে।

প্রিন্ট করুন