কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র থেকে আহবায়ক কমিটি ঘোষণার ৮ দিন পর ২৯ আগষ্ঠ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস নোটে ২১ আগষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি কামরান জাদিদ মুকুট কে আহবায়ক ও মাহমুদ ওয়াহিদুজ্জামানকে সদস্য সচিব মনোনীত করা হয়।
কমিটির যুগ্ন আহবায়ক হলেন, শাকিল সিকদার,দিদারুল ইসলাম,মো: নুরুল ইসলাম,ইয়াসিন আরাফাত,আবু হেনা মোস্তফা কামাল ফাহিম,সাঈদি রহমান।
২৯ আগষ্ঠ বিকাল ৫টার সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের পিতা মাতার কবর জিয়ারত করে স্বাগত মিছিলের মাধ্যমে নব গঠিত আহবায়ক আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন।
কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহনের মিছিলটি পেকুয় সিকদার পাড়া থেকে শুরু হয়ে পেকুয়া চৌমুহনী পেকুয়া বাজার প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন পরিষদের মাঠে শেষ হয়।
উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট বলেন ৩ মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করে উপজেলা সম্মেলনের আয়োজন করা হবে।

নিজস্ব প্রতিবেদক