কক্সবাজরের চকরিয়া থানা হেফাজতে থাকাবস্থায় হাজতখানার লোহার গ্রীলের সাথে গলায় ফাঁস লাগিয়ে দূর্জয় চৌধুরী (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ১ আগস্ট দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। তার আত্মহত্যার কারণ সম্পর্কে কোন তথ্য জানাযায়নি।
দুর্জয় চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বাসিন্দা।
তিনি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
তবে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দূর্জয় চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ বা চেক জালিয়াতির অভিযোগে তার স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন থানায় একটি মামলা দায়ের করেছিলেন। এই মামলায় পুলিশ তাকে আটক করে। আটকবস্থায় হাজতখানার ভেতরে গলায় ফাঁশ লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
আজ সকালে দূর্জয় চৌধুরীর মরদেহ চকরিয়া থানা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া প্রতিনিধি