নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ছেলে সৈয়দ ইব্রাহীম আহমদকে এমপি প্রার্থী হিসাবে দাবী জানিয়েছেন বক্তারা। সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিলে নেতাকর্মীদের হাতে শহীদ জিয়াউর রহমান, বেগম জিয়া, তারেক জিয়া, সালাহউদ্দিন আহমদ, এডভোকেট হাসিনা আহমেদের ছবির প্ল্যকার্ডের পাশাপাশি উল্লেখযোগ্য হারে সালাহউদ্দিন আহমদ পূত্র সৈয়দ ইব্রাহীম আহমদের ছবি শোভা পেয়েছেন। সেচ্ছাসেবক দল পেকুয়া উপজেলা শাখার আহবায়ক আহসান উল্লাহ ও সদস্য সচিব আহসান উল্লাহ খোকন দুজনেই প্রতিক্রিয়া ব্যক্ত করে সৈয়দ ইব্রাহীম আহমদকে প্রার্থী দিলে পিতা মাতার মতো বিপুল ভোটে বিজয় হবে বলে উল্লেখ করেন।
জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট ৪.৩০ টায় পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসার গেইট থেকে শুরু হওয়া মিছিলটি চৌমুহনী, পেকুয়া বাজার পেরিয়ে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের মাঠে শেষ হয়। মিছিল শেষে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের মাঠে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান উল্লাহ খোকন ও সিনিয়র যুগ্ম আহবায়ক জাহেদ হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোছাইন, জেলার যুগ্ম আহবায়ক আবছার,কামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা বেলাল উদ্দিন হায়দার, জেডএম মোসলেম উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোলাইমান বাদশা, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল আমিন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ হাসান।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আনন্দ মিছিলে পেকুয়া সদর পূর্ব জোন সেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদ ও সাধারণ সম্পাদক আবদুল আজিজের নেতৃত্বে মিছিল সহকারে আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসার গেইটে সমবেত হন। পশ্চিম জোন সভাপতি মোরশেদ ও সাধারণ সম্পাদক কফিলউদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা, মগনামা ইউনিয়নের সভাপতি সেলিম ও কায়েসের নেতৃত্বে, উজানটিয়ার সভাপতি মনজুর আলম ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে, রাজাখালীর সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক আতিক রহমানের নেতৃত্বে, টইটং সভাপতি আলমগীর ও সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান কামালের নেতৃত্বে, বারবাকিয়ার সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক কামালের নেতৃত্বে, শিলখালীর সভাপতি আলী ইয়াসিন ও সাধারণ সম্পাদক সাহাদত সিকদারের নেতৃত্বে নেতাকর্মীরা পৃথকভাবে মিছিল নিয়ে আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসার মাঠে সমবেত হন। সেখান থেকে জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবসার কামাল, পেকুয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ ও সদস্য সচিব আহসান উল্লাহ খোকনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের মাঠে গিয়ে সমাবেশে মিলিত হন।

নিজস্ব প্রতিবেদক