যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে, নেপথ্যে; মাদক আর অনলাইন জুয়া
আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। জাতির রূপকার, দেশ গড়ার হাতিয়ার। কিন্তু এই সম্ভাবনাময় প্রজন্মকে গ্রাস করছে এক অন্ধকার ছায়া— “মাদক আর অনলাইন জুয়া। এই দুই বিষাক্ত প্রবণতা ধীরে ধীরে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজ হারাতে শুরুতে করেছে তাদের নৈতিকতা আর মূল্যবোধ।
“First you take the drug, then the drug takes you.” মাদক শুরু হয় কৌতূহল বা মানসিক চাপ থেকে মুক্তির উপায় হিসেবে, কিন্তু শেষ পর্যন্ত এটি একটি আসক্তিতে পরিণত হয়। অনেক তরুণ-তরুণী এই ফাঁদে পা দেয়, অস্থায়ী সুখের লোভে, কিন্তু পরিণতি হয় ভয়াবহ— স্বাস্থ্যহানি, পারিবারিক কলহ, আর ভবিষ্যৎ ধ্বংস।
“Gambling is a disease of barbarians superficially civilized.” স্মার্টফোনের মাধ্যমে অনলাইন জুয়া এখন সবার হাতের নাগালে। তরুণেরা সহজেই এর প্রতি আকৃষ্ট হয়, দ্রুত অর্থলাভের আশায়। কিন্তু বাস্তবতা হলো—ঋণ, হতাশা, অসততা তাদের পিছু নেয়। অনেকেই শুধু টাকাই হারায় না, হারায় আত্মসম্মান আর ভালোবাসার মানুষগুলোও।
“The price of greatness is responsibility.” এখনই সময় সচেতন হওয়ার। পরিবার, শিক্ষক ও সরকারকে এগিয়ে আসতে হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োজন। তরুণদের উৎসাহিত করতে হবে ক্রীড়া, শিক্ষা ও সৃজনশীল কাজে।
সচেতনতা কর্মসূচি, কাউন্সেলিং ও ইতিবাচক রোল মডেল তৈরি করে অসংখ্য তরুণ প্রাণকে বাঁচানো সম্ভব। আসুন, আমরা সবাই মিলে যুবসমাজকে রক্ষা করি। তাদের ভবিষ্যৎই আমাদের ভবিষ্যৎ।
লেখক
এস এম কে নজরুল
শিক্ষক ও লেখক

অনলাইন ডেস্ক