প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ৯:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

পেকুয়ার মগনামায় বঙ্গোপসাগরে ভেসে গিয়ে নিখোঁজ শিশুটি ৮ ঘন্টা পর মৃত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

পেকুয়া উপজেলার মগনামা কুতুবদিয়া চ্যানেলের মগনামা ঘাটের উত্তর পাশে সাখাওয়াত হোসেন ওয়াকি(৭)নামের এক শিশু দুপুর ১২টায় ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে। রাত ৮ টা ৩০ মিনিটের সময় মৃত অবস্থায় উদ্ধার হয়েছ।

নিখোঁজ সাখাওয়াত হোসেন মগনামা পশ্চিম কূলের রেজাউল করিম ও রাখি আকতারের ছেলে।

সাখাওয়াত সাগর চরে খেলতে গিয়ে ডেউয়ের স্রোতে ভেসে গেছে।

পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাত ৮টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। চট্টগ্রাম থেকে ডুবরী আসলে ৮ টা ৩০ মিনিটের দিকে মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
পেকুয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসার শফিউল আলম জানাযায়, ডুবরি না থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাঘাত হয়েছে। উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

প্রিন্ট করুন