প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ৫:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

পেকুয়ায় শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে অভিভাবক সভা

অনলাইন ডেস্ক
এম.গোলাম রহমান, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় ঐতিহ্যবাহী রাজাখালী এয়ারআলী খান আর্দশ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানে মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুর বারোটা দিকে প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো. জাহেদ উল্লাহ।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্টানের সাবেক সিনিয়র শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার আবু জাফর এম এ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিনিয়র শিক্ষক ফরিদুল মোস্তফা সিদ্দিকী ও সহকারী শিক্ষক ছোটন কান্তি সুশীল।
অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার বদরুল আলম, মো. আলী আজম, সাবেক শিক্ষার্থী লুৎফর রহমান কাজল, সামিমা ইয়াসমিন, মোহাম্মদ হুবাইব, ডাঃ রহুল আমিন, ব্যবসায়ী কামাল হোছাইন, মোস্তাক আহাম্মদ সহ অনেকেই।
এসময় অভিভাবকগণ বলেন, শিক্ষার্থীরা যেনো এন্ড্রয়েড ফোন হাতে না পায় এব্যাপারে সকল অভিভাবক কে সচেতন থাকতে হবে। কোন শিক্ষার্থী শ্রেণি কক্ষে না আসলে অথবা নিয়মিত পড়া হাজিরা দিতে না পারলে পরদিন বিষয়টি  অভিভাবকের নজরে দিতে হবে। এছাড়া আরো অনেক দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

প্রিন্ট করুন