প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫ । ১২:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

পেকুয়া উপজেলা ছাত্রদলের দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কক্সবাজার জেলার আওতাধীন পেকুয়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১০ আগআগষ্ঠ) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই আহবায়ক কমিটিতে নাইমুর রহমান হৃদয়-কে আহ্বায়ক এবং আবুল কাশেম নূরী-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। নাইমুর রহমান হৃদয় ইতিপূর্বে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এবং শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। আবুল কাশেম নূরী পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সাংগঠনিক দক্ষতা এবং দলে দায়িত্বশীল ভূমিকা রাখার কারণে তাঁকে গুরুত্বপূর্ণ এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা মন্তব্য করেন। নবনিযুক্ত আহ্বায়ক নাইমুর রহমান হৃদয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অভিভাবক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদের প্রতি। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সদস্য সচিব আবুল কাশেম নূরী বলেন, ছাত্রদলের মূলনীতি শিক্ষা ঐক্য প্রগতিকে ধারণ করে আদর্শের মাধ্যমে ছাত্ররাজনীতিকে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কথা বলা, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সংগঠনের ভিত্তি মজবুত করে আগামী দিনের আন্দোলন-সংগ্রাম গতিশীলতা নিশ্চিত করবো ইনশাল্লাহ।

প্রিন্ট করুন