প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ৬:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

সভাপতি জাকারিয়া, সেক্রেটারী ইউনুছ পেকুয়া মডেল ফারিয়ার নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক

পেকুয়ায় মডেল ফারিয়ার দ্বিবার্ষিক নির্বাচন-২৫ শুক্রবার সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। নির্বাচনে ১২৪ জন ভোটারের মধ্যে ১০৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সদস্যদের গোপন ব্যালটে হাতি প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: জাকারিয়া প্রাপ্ত ভোট ৫৬। দ্বিতীয় হয়েছেন হরিণ প্রতীক নিয়ে এস.এম,এ রহিম প্রাপ্ত ভোট ৫১। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক নিয়ে মো: ইউনুছ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম প্রাপ্ত ভোট ৬৯। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন টিয়াপাখি প্রতীক নিয়ে বিল্লাল হোসেন প্রাপ্ত ভোট ৩৭। তাছাড়া সিনিয়র সহসভাপতি মনোনতি হয়েছেন এস.এম,এ রহিম, সহসভাপতি হয়েছেন নুরুল ইসলাম। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মেহেদী হাসান, নির্বাচন কমিশনার ছিলেন পেকুয়া মডেল ফারিয়ার রিপন মাহামুদ। নির্বাচন কার্যক্রম উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার নবনির্বাচিত সভাপতি বাবু মিলন কান্তি দে স্বপন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধান মেহমান ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মো: ছফওয়ানুল করিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার প্রধান উপদেষ্টা মো: আবু সুফিয়ান, ফারিয়ার উপদেষ্টা এ,এইচ খান লিটন, নির্বাহী সদস্য মনছুর আলম ইউনুছ, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা ফারিয়ার সভাপতি রফিকুল ইসলাম রফিক, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন। সভাপতিত্ব করেন পেকুয়া মডেল ফারিয়ার সভাপতি নুরুল আফছার।

প্রিন্ট করুন