প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ১:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

শুধু অপরাদ দমনের নয় মানবতার কাজেও দৃশ্যমান ভূমিকা রাখতে পারলেই জনতা পুলিশর হিসেবে গড়ে উঠবে।: পেকুয়ায় এএসপি সার্কেল অভিজিৎ

  দেলওয়ার হোসাইন, সিনিয়র প্রতিবেদক
 ‎ ‎পুলিশেই জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্যে সরাসরি তৃণমূল মানুষের সাথে নিয়ে পেকুয়া থানায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে বা পুলিশ জনতার উন্মুক্ত আলোচনা। জনসাধরেণকে আইনি সহায়তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক জনসচেতনতা বিষয়ক মুক্ত আলোচনায় মতামত পেশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ‎ ‎ ‎বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ পুলিশ পেকুয়া থানার আয়োজনে থানা কম্পাউন্ডে এই জনমুখী আয়োজন অনুষ্ঠিত হয়। ‎ ‎পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া (সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ। ‎ ‎ ‎অনুষ্ঠানে মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার অপরাধসহ সমসাময়িক সামাজিক সমস্যা প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনসচেতনতার ওপর জোর দেওয়া হয়। ‎ ‎পেকুয়া থানা সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আরেফিন ছিদ্দিকীর সঞ্চালনায় এতে আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড. এম. মোসলেম উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সফওয়ানুল করিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২, কক্সবাজার-এর পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, সাংবাদিক প্রতিনিধি দেলওয়ার হোসাইন, এফ এম সুমন, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. ফরহাদ হোছাইন,পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল করিম ফারুকী,ব্যবসায়ী প্রতিনিধি আবুল বশর সহ আরও অনেকে। ‎ ‎ ‎বক্তারা বলেন, “ওপেন হাউস ডে” বা মুক্ত আলোচনা আইন শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা বাড়াতে একটি কার্যকরী ভূমিকা রাখবে। এধরণের সভা সমাবেশের মধ্যেদিয়ে পুলিশ জনতার মাঝে দুরত্ব কমিয়ে অপরাধ নির্মূলে জনসাধারণ পুলিশকে সহযোগিতার করতে এগিয়ে আসবে। ‎স্বাধীনতা সংগ্রামে রাজারবাগ পুলিশের যে ভূমিকা জাতি আজও তাদের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু ২৪ এর পুলিশের প্রতি মানুষের ঘৃণা। দেশে আর কোন ২৪ এর পুলিশ দেখতে চায়না এজন্য পুলিশকে জনবান্ধন পুলিশ হয়ে গড়ে উঠতে হবে। মানবিক পুলিশের পাশে জনগণের শতভাগ সহযোগীতা থাকবে। ‎ ‎প্রধান বক্ত্বার বক্তব্যে এএসপি অভিজিৎ দাশ বলেন, এদেশে পুলিশের যে প্রশংসনীয় ভূমিকা রয়েছে আবার কিছু দুর্নামও রয়েছে, পুলিশের ভাল কাজের যে সুনাম সেটি কাজে লাগাতে হবে। শুধু আইনের প্রয়োগ নয় মানবিক জনগণের সঙ্গে কার্যকর অংশীদারিত্ব তৈরী করে নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে। শুধু অপরাদ দমনের নয় মানবতার কাজেও দৃশ্যমান ভূমিকা রাখতে পারলেই জনতা পুলিশর হিসেবে গড়ে উঠবে। ‎ ‎ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, একটি থানায় পুলিশ সংখ্যায় কম হলেও জনগণের প্রকৃত সেবক হলে পারলেই বিশাল জনগোষ্ঠীকে সেবা প্রদান করা কঠিন হবেনা। সেক্ষেত্রে জনতার পুলিশ হয়ে প্রকৃত সেবকের ভূমিকা রেখে কাজ করতে আসুন পুলিশকে সহযোগিতার করুন। পুলিশ আপনারকে সহযোগিতা করতে পেকুয়া থানা পুলিশ সদা প্রস্তুত রয়েছে। ‎ ‎ ‎অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সমাজকর্মীরাও মতামত দেন এবং বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্ন করেন। পুলিশ কর্মকর্তারা সরাসরি উত্তর দেন।

প্রিন্ট করুন