প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ১২:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

পেকুয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মাদরাসার নাম ভাঙ্গিয়ে বসতভিটা দখলের অভিযোগ

অনলাইন ডেস্ক

পেকুয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মাদরাসার নাম ভাঙ্গিয়ে বসতভিটা দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
পেকুয়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাদরাসার নাম ভাঙ্গিয়ে পুরুষ শূণ্য বসত ঘরের মহিলাদের ভয়ভীতি দেখিয়ে বসতবিটা জবর দখলের অভিযোগ পাওয়াগেছে। জানাযায় পেকুয়া সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকার মৃত আবদুল করিমের দখলীয় জায়গায় তার মরনে এক স্ত্রী ৩ ছেলে ৫ মেয়ে ৭৫ কড়া জায়গার মধ্যে এক ছেলে ১০.৮৩ কড়া জায়গা পাওনা হলেও আবদুল করিমের ছেলে আজিজ মারা গেলে তার স্ত্রী লুৎফা একা ৩২.১৭ কড়া দখলে নিয়ে আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন বাদসার দাপট খাটিয়ে বিক্রি করার পায়তারা করছে। আবদুল করিমের স্ত্রী রাজিয়া বেগম বলেন, তার ছেলে আজিজের স্ত্রী লুৎফা আগেও তার বয়োবৃদ্ধ স্বামী তাকে ও প্রবাসী ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল। বর্তমানে মচন্যাকাটার আওয়ামী লীগ নেতা স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় আমার বসতভিটা জবর দখল করে মাদরাসা তৈরী করছে। এব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। স্থানীয় লোকজন জানিয়েছে বিতর্কিত আওয়ামীলীগ নেতা নাছির উদ্দীন বাদসা তার জন্মের পূর্বের একটি মাদরাসা আহমদডিলার চৌমুহনীতে প্রতিষ্ঠিত ছিল। উত্তর মেহেরনামা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাটি চৈরভাঙ্গায় জন বিচ্ছিন্ন এলাকায় নিয়ে যেতে অপচেষ্টা চালাচ্ছে। ১৯৮২ সাল থেকে মাদরাসাটি ১৯৯১ সালের ঘুর্ণিঝড়ের নষ্ট হওয়ার পূর্ব পর্যন্ত মদারাসাটি মচন্যাকাটা আহমদডিলার চৌমুহনীর পশ্চিম দক্ষিণ পাশে ১ম- ৫ম শ্রেণির কার্যক্রম চালু ছিল। দীর্ঘ দিন মচন্যকাটা জামে মসজিদের পাশে কখনো এবতেদায়ী সিলেবাসে কখনো নুরারী সিলেবাসে চালু রয়েছে। সরকারি নজরদারির বাইরে থাকেলও সম্প্রতি ১৫১৯ এবতেদায়ী মাদরাসার বভণ অনুমোদন হলে নাসির উদ্দিন বাদসা নামক আওয়ামী লীগ নেতা কৌশলে অনলাইনে উদ্যোক্তা হয়ে বভনটি চৈরভাঙ্গায় নিয়ে যেতে আবদুল করিমের বসতভিটা জবর দখল করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জবর দখলকারী মহিলা লুৎফার কাছে জানতে চাইলে তিনি বলেন জমিটি তার দখলে আছে তিনি মুল মালিক থেকে ক্রয় করেন।
স্থানীয় সচেতন লোকজন জানিয়েছে, আজিজ মারা যাওয়ার পর তার স্ত্রী বেপরোয়া হয়ে ওঠছে। এলাকার দখলবাজ আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে শাশুড় শাশুড়ী দেবর ননদদের সম্পত্তি জবর দখল ও মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করেছে এখন ভূয়া একটি মাদরাসা প্রতারণা মূলক ভাবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী নাসির উদ্দিন বাদসার মাধ্যমে স্থাপনের প্রক্রিয়ার অংশ হিসেবে সাইন বোর্ড টাঙ্গিয়েছে।
এব্যপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মইনুল হোসেন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট করুন