প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ৩:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

শহীদ ওয়াসিমের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক

‎‎

দেলওয়ার হোসাইন সিনিয়র প্রতিবেদক :

‎ ‎জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পেকুয়া উপজেলা প্রশাসন। এসময় শহীদের আত্মার মাগফেরাত কামনা করে জিয়ারত ও দোয়া করা হয়।  ‎ ‎মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় পেকুয়া সদর ইউনিয়নের মুরারপাড়া শহীদ ওয়াসিম আকরামের কবরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ‎ ‎পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা,উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈশা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী,পেকুয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিরন সরোয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন