প্রকাশের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ । ৮:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

পেকুয়ার বিতর্কিত এ্যাসিলেন্ড নুর পেয়ারা নোয়াখালীতে বদলী

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগমকে অবশেষে নোয়াখালী জেলার কবির হাট উপজেলায় বদলী করা হয়েছে। সিনিয়র সহকারী কমিশনার রাজস্ব এস এম অনীক চৌধুরী স্বাক্ষরিত স্মারক নং ০৫.৪২.২০০০.০০০.০২১.২৮.০০০১.২৪.৫৬২/১(১৮) এতথ্য নিশ্চিত হওয়া গেছে। শীঘ্রই সরকারী পাওনা বুঝিয়ে দিয়ে বদলী হওয়া কর্মস্থলে যোগদানের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান। বিতর্কিত এ সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারার বিরুদ্ধে সঠিকভাবে অফিস না করা, সেবা প্রার্থীর ওপর চড়াও হওয়া, ব্যক্তিগত ভাবে ব্যবহারের সরকারী পাসওয়ার্ড অনুগত একজন সহকারী তহসিলদারকে দিয়ে ব্যবহার করা, এ তহসিলদার দিয়ে টাকার বিনিময়ে ব্যাপক অনিয়ম করা সহ উচ্ছেদ নাটক সাজিয়ে ঘুষ আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে। সরকারি মোবাইল ফোন বন্ধ রাখা, খাস কালেকশানে অনিয়ম সাংবাদিক বিদ্বেষের অভিযোগ রয়েছে। তার বদলী আদেশের খবরে কারো মাঝে স্বস্তি আবার কারো মাঝে অস্বস্তি দেখা দিয়েছে। ভূমি অফিসের দালাল চক্রের কয়েকজন সদস্য বলেন বিনিয়োগকৃত ফাইলগুলো ঠিকঠাক কাজ সম্ভব না হলে তারা বড় বিপদে পড়বেন বলে শংকা প্রকাশ করেন।

প্রিন্ট করুন