প্রকাশের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ । ৯:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ নৌবাহিনী জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে ‎ ‎পেকুয়ায় মেডিকেল ক্যাম্পেইন

‎ ‎দেলওয়ার হোসাইন, সিনিয়র করেসপন্ডেন্ট:

‎ ‎বাংলাদেশ নৌ বাহিনী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২৫ উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎মগনামা বানৌজা সাবমেরিন নৌ ঘাঁটি এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ‎ ‎

সোমবার (২৮ জুলাই) কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্পেইন দুপুর ২টা থেকে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ‎ ‎বাংলাদেশ নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকগণের তত্বাবধানে বিশেষ মেডিকেল টিম স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি ঔষধ বিতরণ করেন। ‎ ‎এতে প্রায় ৫ শতাধিক হতদরিদ্র পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চিকিৎসা সেবা ও ‎ফ্রী ঔষধ গ্রহন করেন ।

‎ ‎চিকিৎসা সেবা নিতে আসা রমিজ উদ্দিন (৭৫) বলেন, বাংলাদেশ নৌবাহিনী মগনামা ঘাঁটির পক্ষ থেকে দক্ষিণ মগনামা প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হবে বলে এলাকায় মাইকিং করে। এখানে এলাকার শত শত মানুষের বড় বড় ডাক্তাররা চিকিৎসা করে ফ্রি ঔষধ দিয়েছে। আমিও চিকিৎসা নিয়েছি,উনার আমাকে খুব ভালভাবে দেখছে আর কিছু ঔষধ ফ্রী দিয়েছে। ‎ ‎ ‎চিকিৎসা সেবা নিতে আসা মগনামা কালরাপাড়ার রেহেনা বেগম (৪৫) বলেন, বাচ্চার জ্বর, সর্দি,কাশি ও শরীরে পানিবাহিত রোগ দেখা দিয়েছে । টাকা অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না।  নৌবাহিনীর মাইকিং শুনে চিকিৎসা নিতে আসলাম, অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর ডাক্তার দেখিয়েছি নৌবাহিনীর ডাক্তাররা ফ্রি চিকিৎসা করে ফ্রী ঔষধ দিয়েছে।

‎ ‎স্থানীয় বাসিন্দা ইছাফ উদ্দিন বলেন, নৌবাহিনী ফ্রি চিকিৎসা ক্যাম্প আমাদের এলাকার মানুষের জন্য খুবই উপকার হয়েছে, বিশেষ করে গরীব অসহায় জেলে পরিবারের অনেকেই আছেন যারা টাকার অভাবে ঔষধ কিনতে পারেনা। এসব মানুষদের জন্য নৌবাহিনীর এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। এলাকাবাসীর পক্ষে থেকে নৌবাহিনীর একধরণের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি ।

‎ ‎এবিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর প্রধান,সিনিয়র মেডিকেল অফিসার বিএনএস পেকুয়া, লেফটেন্যান্ট কমান্ডার এনাম জানান, জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অনুষ্ঠানমালার অংশ হিসেবে সারা দেশে বাংলাদেশ নৌবাহিনী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় বিএনএস পেকুয়া দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। আগামী বাংলাদেশ নৌবাহিনী জনস্বার্থে সেবা মূলক এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।

প্রিন্ট করুন