প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ । ১১:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

‎পেকুয়া প্রেস ক্লাব ঘুরে গেলেন আন্তর্জাতিক মূকাভিনেতা শাহরিয়ার শাওন

বেলাভূমি প্রতিবেদকঃ

‎বেলাভূমি প্রতিবেদকঃ
‎
‎কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের গণমাধ্যম কর্মীদের ঠিকানা পেকুয়া প্রেসক্লাব পরিদর্শন করেন আন্তর্জাতিক মূকাভিনেতা শাহরিয়ার শাওন ।
‎
‎বৃহস্পতিবার (২৪ জুলাই) আন্তর্জাতিক পরিবেশ সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর উদ্যোগে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ফলে বর্ষা মৌসুমে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন যাপন বর্তমান অবস্থা ও পর্যবেক্ষণ বিষয়ে তিনি কক্সবাজারের পেকুয়া কুতুবদিয়া ও মহেশখালী সফর করেন তিনি।
‎
‎তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা পেকুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
‎
‎এসময় পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী তাঁকে অভ্যর্থনা জানান।
‎এসময় পেকুয়া প্রেসক্লাবের সদস্য এফ এম সুমন,দেলওয়ার হোসাইন, সোহেল আজিম, রিয়াজ উদ্দিন, বাহার উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
‎
‎আন্তর্জাতিক এই মূকাভিনেতা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁর পারফরমেন্সের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।
‎
‎খ্যাতিমান এ মূকাভিনেতা  ভারত, মরোক্কো, দ:কোরিয়ার আন্তর্জাতিক নাট্য উৎসব এ আমন্ত্রিত শিল্পী হিসেবে অংশগ্রহণ। ভারতের ওপি জিন্দাল এ বিশ্বমিল উৎসবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন । তিনি মরোক্ক তে আন্তর্জাতিক নাট্য উৎসবে তাঁর কোরিওগ্রাফিতে মৌসুমি মৌ এর সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন । তিনি দক্ষিণ কোরিয়ার ওয়ার্ল্ড আর্টিস্ট শান্তি সম্মেলনে বাংলাদেশের একমাত্র শিল্পী হিসেবে আমন্ত্রণ পান।
‎
‎এ পর্যন্ত এই শিল্পীর বাংলাদেশে ২শ টিরও অধিক পারফরম্যান্স দেশের আন্তর্জাতিক মানের অডিটোরিয়াম গুলোতে প্রদর্শনী হয়েছে।
‎
‎শাহরিয়ার শাওনের অভিনিত প্রদর্শনীর মধ্যে চামড়ার ভেতরে মানুষ, অস্বীকৃতি, সেলফি ম্যানিয়া, বৃক্ষ মায়া, ভয়েস অব ইন্সপাইরেশন, স্টপ জেনোসাইড, যুদ্ধ নয় শান্তি চাই, ইউনিটি(একতা) সহ পরিবেশ ও সমাজ সচেতনতামূলক মূকাভিনয় দর্শক জনপ্রিয়তায় রয়েছে।
‎
‎

প্রিন্ট করুন