প্রকাশের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ । ৪:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

পেকুয়ায় ব্রাকের ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় ব্রাক(এনজিও) রেসপন্ডার সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(১৭ জুলাই) সকাল ১১টার সময় ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সি.সি.এইচ, মু. জুনায়েদ উল্লাহ ফারুকী এর সঞ্চালনায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্রাক(এনজিও) এর জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মুজিবুর রহমান,পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সস্টেশন মাস্টার শফিউল আলম,পেকুয়া মডেল জি.এম.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের মারুফা দিদা, প্রোগ্রাম অফিসার মৃত্তিকা বিশ্বাস, মাংখং মুরুং,সমীরণ চাকমা, বৃষ্টি দাশ।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজিবুর রহমান বলেন, আমাদের হাসপাতালে গর্ভবতী নারীর জন্য উন্নতমানের স্বাস্থ্য সেবা দেওয়া হয়, একদম প্রথম মাস থেকে শিশু ভূমিষ্ট হওয়া পর্যন্ত আমাদের হাসপাতালে ফ্রী সেবা দেওয়া হয়।  তাই গর্ভবতী মহিলারা বাড়িতে বাচ্চা জন্ম না দিয়ে হাসপাতালে চলে আসবেন।  গ্রামে অনেক দুষ্ট নার্স আছে তাঁরা শিশু জন্মদানের কথা বলে মা-মেয়ের মৃত্যু পর্যন্ত ঘটায়। আমরা হাসপাতালে আছি আপনাদের সেবা করার জন্য।ঈদ,ঝড়-বৃষ্টির উপেক্ষা করে সেবা দিয়ে যাচ্ছি। তাই আপনারা গর্ভবতী মেয়েদের বাড়িতে সন্তান জন্ম না দিয়ে হাসপাতালে নেওয়ার জন্য সবাইকে বলবেন। এসময় তিনি আরো বলেন, স্বাস্থ্যগত জরুরী অবস্থায় ইউনিয়ন ভিত্তিক প্রতিটি গ্রুপের যথাযথসাড়া পাবো এবং সমন্বিতকাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণ শেষে ডা: মুজিবুর রহমানের পরামর্শ এবং দিকনির্দেশনা মোতাবেক ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবক এবং উপজেলা স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ‘ Emergency Health Responders Group ‘ গঠন করা হয়।

প্রিন্ট করুন