স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
পেকুয়া পৌরসভা ঘোষণায় আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
পেকুয়া পৌরসভা ঘোষণায় আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল
এম আবদুল্লাহ আনসারী পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়ন থেকে পৌরসভা সৃজন করায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পেকুয়া শহিদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পেকুয়া বাজারের পশ্চিম প্রান্তে গিয়ে শেষ হয়। দুপুর থেকে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শোভাযাত্রায় আসতে শুরু করে বিকেলে শোভা যাত্রা শুরু হলে কয়েক কিলোমিটার জুড়ে ছিলো মানুষের উপস্থিতি।
কারো হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পেস্টুন আবার কারো হাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্লেকার্ড। মিছিলে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শ্রেণি পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ ছফওয়ানুল করিম।
এসময় ছফওয়ানুল করিম বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে তার প্রমাণ পেকুয়াকে পৌরসভা ঘোষণা। মাতামুহুরীকে উপজেলা ঘোষণা।
তিনি আরো বলেন, সালাহউদ্দিন আহমদ কথা দিলে কথা রাখেন সেটা সবসময় প্রমাণিত। এই পৌরসভা গঠনের মধ্য দিয়ে পেকুয়ার মানুষের জীবনমানের পরিবর্তন হবে। তিনি পেকুয়াকে পৌরসভায় উন্নীত করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইউসুফ রুবেলসহ আরো অনেকে।
জানা যায়, গত ১৭ মে পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এই পৌরসভা ঘোষণায় পেকুয়াবাসীর মাঝে আনন্দের শেষ নেই।।
















