পেকুয়ায় ৩ শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করল বারবাকিয়া মানব কল্যাণ ফাউন্ডেশন
রেজাউল করিম
পেকুয়া উপজেলার বারবাকিয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে ৩ শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বারবাকিয়া মানব কল্যাণ ফাউন্ডেশন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বারবাকিয়া ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতি পরিবারকে তেল, পেঁয়াজ, ছোলা, মুড়ি, চিনি, সেমাই ও চিড়াসহ প্রায় ১ হাজার টাকার ইফতার সামগ্রী প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমের আগে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা নুরুল আবছারের সভাপতিত্বে এবং সদস্য মাওলানা আবুল কালামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ এইচ এম বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিংবডির সহ-সভাপতি অ্যাডভোকেট হেলাল বিন মঞ্জুর। এছাড়াও উপস্থিত ছিলেন মাস্টার মো. নুরুন্নবী, মাস্টার আমান উল্লাহ, আরিফুল কবির বিপ্লব, মো. আনিছুর রহমান, ডা. বেলাল উদ্দিন, মাস্টার জাহেদুল ইসলাম, মোস্তাক আহমদ (এমইউপি), জয়নুল আবেদীন, ডা. মোসলেম উদ্দিন, মাওলানা আনছার উল্লাহ, রেজাউল করিম সওদাগর, রিদুয়ানুল হক, আব্দুর রহিম, এইচ এম ইলমুর রাকিব, তৌহিদুল ইসলাম, মিনহাজুর রহমান, শেখ মুহাম্মদ, আবু বক্কর প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ উদ্যোগ। ফাউন্ডেশনের চেয়ারম্যান নাছির উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।











