পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪ বসতবাড়ি পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়ে ৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়ন নন্দীর পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
এসময় ভয়াবহ আগুনে নন্দীর পাড়া এলাকার জাহাঙ্গীর, ফোরকান, জয়নাল, ছোটনসহ ৪টি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে নি:স্ব হয়ে পড়েছে।
ঠিক কোথা থেকে আগুনের সুত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। তবে স্থানীয়রা আগুন দেখে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে।কিন্তুু আগুন পুরো বসতবাড়িতে ছড়িয়ে যাওয়ায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন নি।
এদিকে আগুন লাগার খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন।ফায়ার সার্ভিস আসার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘনবসতিপূর্ণ এলাকার প্রায় ১০ থেকে ২০ টি পরিবার অগ্নিকাণ্ড থেকে রক্ষা হয়েছে বলে জানান এলাবাসী।
ফায়ার সার্ভিসের ইনচার্জ দিদার জানান,আগুনে নগদ টাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি এ এস এম নুরুল আক্তার নিলয় আগুনে পুড়ে যাওয়া ক্ষতি গ্রস্থ পরিবারকে ২টি করে কম্বল ও শুকনা খাবার সহয়তা দেন।















